হাওজা নিউজ এজেন্সি’তে প্রকাশিত এক শোকবার্তায় মাওলানা আমজাদ হোসেন বলেন, আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির ইন্তেকাল সমকালীন ইসলামী জ্ঞানচর্চা, ফিকাহশাস্ত্র এবং হাওজা ইলমিয়াগুলোর জন্য এক অপূরণীয় ক্ষতি। ইলম, তাকওয়া, ফিকাহশাস্ত্রীয় প্রজ্ঞা এবং অসংখ্য আলেম ও তালাবা গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আহলুল বাইতের (আ.) জ্ঞান, ফজিলত ও মাজলুমিয়াত তুলে ধরা এবং তাঁদের আদর্শের প্রতি আনুগত্য প্রতিষ্ঠায় মরহুমের নিরলস প্রচেষ্টা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন মহান ধর্মীয় পথপ্রদর্শক, প্রাজ্ঞ ফকিহ ও জ্ঞানতাপসকে হারিয়েছে। বিশেষ করে হাওজা ইলমিয়াগুলো এমন একজন মহান শিক্ষাগুরুকে হারিয়েছে, যাঁর জ্ঞান ও শিক্ষার আলো বহু প্রজন্মের আলেমকে সমৃদ্ধ করেছে।
মাওলানা আমজাদ হোসেন মরহুমের শোকসন্তপ্ত পরিবার, ছাত্র-অনুরাগী, হাওজা ইলমিয়াগুলো এবং বিশ্বের সর্বস্তরের মুমিনদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা যেন মরহুমের অসামান্য ইলমি ও দ্বীনি খেদমতগুলো কবুল করেন, তাঁর মর্যাদা সমুন্নত করেন এবং তাঁকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র আহলুল বাইতের (আ.) সান্নিধ্যে স্থান দান করেন। একই সঙ্গে মহান আল্লাহ যেন মুসলিম উম্মাহকে এই অপূরণীয় শোক ও বেদনা সহ্য করার তাওফিক দান করেন।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা আমজাদ হোসেন,
জনসংযোগ ও আন্তর্জাতিকবিষয়ক সম্পদক,
বাংলাদেশ শিয়া উলামা কাউন্সিল।
আপনার কমেন্ট